কিভাবে বাইনান্স অ্যাকাউন্ট খুলতে হয় এবং ইউজার আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হয়
তা জানার আগে
![]() |
| বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা ও ভেরিফাই করার নিয়ম |
চলুন জেনে নেই বাইন্যান্স কি?
বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ কোম্পানি হিসেবে বাইনান্স বহুল পরিচিত। বাইন্যান্সে আপনি নিরাপদে ব্লকচেইন পদ্ধতির মাধ্যমে টাকা আদান প্রদান করা সহ ট্রেড করতে পারবেন। বাইন্যান্স এমন একটি কোম্পানি যারা বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি (কয়েন) আপনার একাউন্টে জমিয়ে রাখা সহ ট্রেড করার মত প্রায় সকল সুবিধা দিয়ে থাকে। এখানে আপনি স্বল্পমেয়াদে, দীর্ঘ মেয়াদে বিভিন্ন কয়েন হোল্ড করে রাখতে পারবেন।
বাইন্যান্স কেমন দ্বীপপুঞ্জে (the Cayman Islands) প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি প্রতিষ্ঠা করেছিলেন চ্যাংপেং ঝেও (Changpeng Zhao) যিনি একজন উচ্চমানের ট্রেডিং সফটওয়্যার ডেভলপার।
বর্তমানে বাইন্যান্সে 600 অধিক ক্রিপ্টোকারেন্সি নতিভুক্ত হয়েছে এবং এর ইউজার সংখ্যা 90 মিলিয়ন এর অধিক এবং এতে ফি রাখা হয় 0.10 শতাংশ এর কম।
কিভাবে বাইনান্স অ্যাকাউন্ট খুলতে হয় এবং ইউজার আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হয়।
কিভাবে বাইনান্স অ্যাকাউন্ট খুলতে হয়?
1. প্রথমে আপনাকে বাইনান্স অফিশিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে।
2. এখন মেইন মেনু অপশন থেকে রেজিস্টার এ ক্লিক করতে হবে। এখন "সাইনআপ উইথ ফোন অর অর ইমেইল" এ ক্লিক করতে হবে।
3. আপনার ব্রাউজারে নতুন একটি উইন্ডো ওপেন হবে এবং অটোমেটিক আপনার দেশ সিলেক্ট হয়ে যাবে। যদি অটোমেটিক আপনার দেশ সিলেক্ট না হয়, তাহলে মেনুয়ালি আপনার দেশ সিলেক্ট করে "কনফার্ম" এ ক্লিক করতে হবে।
4. ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খোলা ক্ষেত্রে:
A. আপনার ইমেইল এড্রেস এবং একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে।
B. এরপর আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে, সেই কোডটি দিয়ে ইমেইল ভেরিফাই করে নিতে হবে।
5. ফোন নাম্বার দিয়ে খেলার ক্ষেত্রে:
A. প্রথমে আপনার কান্ট্রি কোড সিলেক্ট করে নিতে হবে। সাধারণত অটোমেটিক সেলেক্ট হয়ে থাকে, যদি অটোমেটিক সিলেক্ট করা না থাকে তাহলে আপনাকে মেনুয়ালি সিলেক্ট করে নিতে হবে।
B. আপনার ফোন নাম্বার এবং একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট একাউন্ট এ ক্লিক করতে হবে।
C. প্রদানকৃত নাম্বারটিতে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটি দিয়ে ফোন নাম্বার ভেরিফাই করে নিতে হবে।
উপরের পদ্ধতি অবলম্বন করে একটি বাইনান্স অ্যাকাউন্ট খুলতে পারবেন।
কিভাবে বাইনান্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়?
বাইন্যান্স একাউন্ট ভেরিফিকেশন এর জন্য প্রথমে আপনাকে আপনার অ্যাকাউন্টে লগইন করে নিতে হবে। তারপর চলে যেতে হবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পর আইডেন্টিফিকেশন এ ক্লিক করতে হবে।
এখন আপনাকে আপনার ন্যাশনাল আইডি কার্ডের দুই পাশের ছবি আপলোড করতে হবে এবং আপনার ফেস ভেরিফিকেশন করে নিতে হবে।
সাধারণত ভেরিফিকেশন রিকোয়েস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই একাউন্ট ভেরিফিকেশন হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে।
এভাবেই আপনি আপনার বাইনান্স একাউন্টি ভেরিফাই করে নিতে পারেন।

Leave a Comment